1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, ইসির পরিকল্পনা আগামী বছর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা জানিয়েছে। ফলে কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ভোট আগামী বছর থেকেই শুরু হতে পারে বলে মনে করছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। রমজান, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হচ্ছে বলে জানান তিনি। ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের বিষয়টিও এতে বিবেচনায় নেওয়া হচ্ছে।

মীর শাহে আলম জানান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ের হিসাব দিয়েছে কমিশন।

তিনি বলেন, নির্বাচন কবে শুরু হবে, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে। সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে কমিশন বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। সরকারের প্রত্যাশা, আগামী অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost