জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১ নম্বর বাগজানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোতালেব হোসেন।
দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসরে আসা মোতালেব হোসেন এখন এলাকার মানুষের পাশে থেকে সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে চান বলে জানিয়েছেন।
প্রার্থী মোতালেব হোসেন বলেন, চাকরিরত অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ হয়নি। অবসরে এসে এলাকার মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছেন। নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে ওয়ার্ডবাসীর সেবা এবং এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি।
তিনি আরও বলেন, “জনগণের দোয়া ও সমর্থনই আমার শক্তি। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব।”
আসন্ন নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোতালেব হোসেন।
Leave a Reply