1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

‎ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
‎হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হিসেবে আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, ঠাকুরগাঁও জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মুছা আলম ও মুহাম্মাদ আনোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদ, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ হাবিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা তানভীর আহমাদ তাক্বী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল মোত্তালেব এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
‎উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost