মান্যবর জেলা প্রশাসক, বগুড়া মহোদয় এর সার্বিক নির্দেশনায়- জেলা প্রশাসন, বগুড়া, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং ভোক্তা অধিদপ্তর, বগুড়া কর্তৃক যৌথ অভিযান।
২০ সেপ্টেম্বর ২০২৬ রোজ রবিবার দুপুর ১২.৫০ টা থেকে দুপুর ০২.০০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া’র সহকারী কমিশনার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহজালাল এঁর নেতৃত্বে “নূর বেকারি” ঠনঠনিয়া শাহ পাড়া, বগুড়া সদর, বগুড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-
১. অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি করতে দেখা যায়।
২. গুনগত মান যাচাই সনদহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার করতে দেখা যায় ;
৩. বাথরুমের দরজায় ময়দা ডো তৈরি করে সংরক্ষণ করতে দেখা যায়;
৪. খাদ্যকর্মীগণ যাথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়;
৫. এসএস স্টিলের টেবিল ব্যবহার না করে কাঠের টেবিল ব্যবহার করতে দেখা যায় যা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না;
৬. প্রস্তুতকৃত পাউরুটি ময়লা মেঝেতে ফেলে রাখতে দেখা যায়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘন জনিত অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয় এবং উপর্যুক্ত বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়।
অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া, জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।
অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply