এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে ঝিনাইদহে আয়োজন করা হয়েছে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬”।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খালিশপুর আদর্শ থানা শাখার, আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খালিশপুর আদর্শ থানা শাখার সভাপতি মোঃ মাসুম বিল্লাহ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খালিশপুর আদর্শ থানা শাখার সেক্রেটারি মোঃ শিমুল হোসেন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের অর্জনের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজনে:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,
খালিশপুর আদর্শ থানা শাখা, ঝিনাইদহ জেলা।
Leave a Reply