1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার—ডব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সায়মা ওয়াজেদের পদত্যাগপত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে ডব্লিউএইচও ও বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতারণা ও অনিয়ম সংক্রান্ত তদন্তের মধ্যে ছিলেন তিনি।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন—দুদক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করে।

পরে ডব্লিউএইচও তাকে প্রশাসনিক ছুটিতে পাঠায় এবং পরবর্তীতে বেতনবিহীন ছুটিতে রাখা হয়।

রয়টার্সের হাতে আসা আইনজীবীদের চিঠি অনুযায়ী, তার বিরুদ্ধে ভ্রমণ সংক্রান্ত আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগসহ বাংলাদেশে বেআইনিভাবে জমি অধিগ্রহণের অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ।

ডব্লিউএইচও মহাপরিচালক টেডরস আধানম গেব্রেইয়েসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, তাকে কার্যকরভাবে কাজ করতে দেওয়া হয়নি। দীর্ঘদিন বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে থাকায় আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে পড়েছিল বলে জানান তিনি।

এদিকে ডব্লিউএইচও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সংস্থাটির অভ্যন্তরীণ সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost