ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছেলের বিয়ের কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। কিন্তু বিয়ের বাজার করে আর বাড়ি ফেরা হলো না। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে লাশ হয়ে ফিরলেন স্বামী-স্ত্রী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের মো. আনোয়ার মালিথা (৫৭) ও তাঁর স্ত্রী মোছা. স্বপ্না খাতুন (৪৫)।
Leave a Reply