1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

জয়পুরহাটের আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফ্লোরা ইতি স্টাফ রিপোর্টার জয়পুরহাট
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে গলায় কাপড় পেঁচিয়ে মো. মিনহাজ (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছে।

মঙ্গলবার রাত্রি ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চাপাগাছি হরিপুর গ্রামে নিজ বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ ওই গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে মাটির তৈরি দুই তলা ঘরের ওপরের তলায় যান মিনহাজ। কিছুক্ষণ পর পরিবারের লোকেরা তাকে দেখতে না পেয়ে প্রথমে ধারণা করেন তিনি হয়তো বাইরে বা মাঠে গেছেন। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের দ্বিতীয় তলায় গিয়ে আড়ার সাথে কাপড় পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা মো. ওয়াহেদ আলী জানান, মিনহাজ আগে ঢাকায় থাকতেন। দুই মাস আগে তিনি বাড়ি আসেন এবং মাঝে মাঝে রাজমিস্ত্রির কাজ করতেন।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান রূপালী বাংলাদেশকে জানান, ওই তরুণ মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান রূপালী বাংলাদেশকে জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে পারিবারিক কোনো কলহ থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আক্কেলপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost