পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান নিজে মাঠে নেমে অভিযান চালিয়ে আব্দুল আজিজ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছেন।
জানা গেছে, ক্ষেতুপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাজগ্রামের পিঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন ওসি আনিছুর রহমান। অভিযানে তিনি নিজেই নেতৃত্ব দিয়ে আসামিকে আটক করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply