1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

লালমনিরহাটে ‘Clean & Green Monday’ কর্মসূচির শুভ উদ্বোধন

সুমন ইসলাম, লালমনিরহাট
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

আজ ০৭ সেপ্টেম্বর২৬, লালমনিরহাটে পরিচ্ছন্ন ও সবুজ জেলা গড়ার লক্ষ্যে লালমনিরহাটে শুরু হয়েছে ‘Clean & Green Monday’ কর্মসূচি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু মহোদয়ের দিকনির্দেশনায় একযোগে সমগ্র জেলায় এই কর্মসূচি শুরু হয়। তারই অংশ হিসেবে আজ সকাল ১০টায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
​প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে সরাসরি বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করেন এবং গাছের চারা রোপণ করেন।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ লালমনিরহাট বিনির্মাণে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost