1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র ও ইয়াবা

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে র‌্যাব-১২-এর পৃথক দুটি অভিযানে কিশোর গ্যাং ‘জালাল গ্রুপ’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, বুধবার (১৯ আগস্ট) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল তালপুকুর পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. বাপ্পী হাসান (২১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি লোহার চাপাতি, ১৩টি ইয়াবা ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এরপর ভোর ৫টার দিকে একই ইউনিয়নের শাবরুল হাটখোলা পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, তাদের কাছ থেকে ৯টি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ১৪ বছর বয়সী শিশু রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

অভিযান শেষে জব্দ করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে বাপ্পী হাসান ও জালাল মন্ডলের বিরুদ্ধে আগের বিভিন্ন মামলার তথ্য সিডিএমএস যাচাইয়ে পাওয়া গেছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost