1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দক্ষিণখানে ইন্সপেক্টর শুভ সাহার যোগসাজশে অবৈধ স্বপ্নময় কুটির নির্মাণের অভিযোগ

মোঃ উজ্জ্বল হোসেন শান্ত
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

রাজধানীর দক্ষিণখান থানার কাওলার মধ্যপাড়া জামতলা এলাকায় রাজউকের ইন্সপেক্টর শুভ সাহার যোগসাজশে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ী নং : ৩৯৮, ওয়ার্ড নং : ৪৯, রোড নং : কাওলার মধ্যপাড়া জামতলা, দক্ষিণখান, ঢাকা-১২২৯ ঠিকানার স্বপ্নময় কুটির নামের বাড়িটি অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, রাজউকের সংশ্লিষ্ট ইন্সপেক্টর শুভ সাহা ম্যানেজ করে অবৈধ এই স্থাপনা নির্মাণে সহযোগিতা করছেন। ফলে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করেই বাড়িটির কাজ চলছে।

এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজউকের লোকজন টাকা খেয়ে এভাবে অবৈধ বাড়ি করতে দিলে সাধারণ মানুষ কোথায় যাবে? এতে করে এলাকার পরিবেশ ও নকশা নষ্ট হচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত রাজউক ইন্সপেক্টর শুভ সাহার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

রাজউকের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost