1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

হলফনামায় তথ্য গোপন হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে রিট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে বুধবার (১৯ আগস্ট) হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটে আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এ জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আবেদনও জানানো হয়েছে।

আবদুল হান্নান মাসুদ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী হিসেবে তিনি নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তবে হলফনামায় ঠিক কী তথ্য গোপন করা হয়েছে এবং এ বিষয়ে রিটে কী ধরনের তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে, তা আদালতের শুনানিতে বিস্তারিতভাবে উঠে আসবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost