1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কালিয়াকৈরে ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক দেব দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসলেহ উদ্দিন আহমদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে মৎস্যসম্পদ, মাছ চাষ ও সংরক্ষণ বিষয়ে জ্ঞান ও সচেতনতা বাড়াতেই এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost