1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে মাহদী হাসানসহ ৩ জন আটক

মোঃ মঈন উদ্দিন উজ্জ্বল
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করা হয়।

জানা গেছে, আসরের নামাজের পর সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে যায়।

তবে কী কারণে তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর কোর্ট মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost