1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

বগুড়ায় নকল স্যানিটারি ন্যাপকিনের কারখানায় ২ লক্ষ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (১৬ আগস্ট) দুপুরে বগুড়া মহানগরের চক ফরিদ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

“এশা এন্টারপ্রাইজ” নামক একটি প্রতিষ্ঠানে পরিচালিত যৌথ অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি নারীদের ব্যবহার্য স্যানিটারি ন্যাপকিন অত্যন্ত নিম্নমানের তুলা ও টিস্যু দিয়ে তৈরী করছিলো যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ।কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই তৈরী হচ্ছিল এই পণ্যটি।

বিএসটিআইয়ের অনুমোদনের বাধ্যতামূলক পণ্য হওয়া সত্ত্বেও অনুমোদনহীন ভাবে পণ্যটি তৈরি করা হচ্ছিল।। এছাড়াও মোড়কের গায়ে ভুল ঠিকানা (ধামরাই,ঢাকা) ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিলো প্রতিষ্ঠানটি। এছাড়াও অনুমোদনহীন ভাবে নিম্নমানের নেবুলাইজার মেশিন এবং ব্রেস্ট ফিডিং পাম্প মেশিন তৈরী করতো, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ।

এই সকল অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে প্রতিষ্ঠানের মালিক এমদাদুল হককে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের স্যানিটারি ন্যাপকিন তৈরির অংশটি সাময়িক সিলগালা করা হয়। যৌথ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন র‌্যাব-১২, বগুড়া এবং জেলা পুলিশ এর টিম।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost