গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ-থানার ওসি আজমগীর হোসাইনের এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর লঞ্চঘাটস্থ বিআইডব্লিউটিএ এর পল্টুনের ওপর দুই নারীকে তল্লাশী করে সাথে থাকা দুইটি ব্যাগে থেকে মোট ৯ কেজি গাঁজা সহ আটক করা হয়।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে আসামী আছমা বেগম (৩৪) ও আমেনা বেগম নামে এই দুই নারীর সাথে থাকা স্কচটেপ দ্বারা মোড়ানো হাত ব্যাগ হতে এই ৯( নয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। জানা যায়, আসমা বেগম ও আমেনা বেগম এই দুই নারী আপন বোন। এরা ভোলার লালমোহন এলাকার বাসিন্দা।
তারা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে চাঁদপুর লঞ্চঘাট হয়ে মুন্সীগঞ্জে যাওয়ার কথা ছিল। সাক্ষীদের উপস্থিতিতে জব্দকৃত গাঁজা ও উল্লিখিত আসামীকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এই ব্যাপারে একটি মামলা রুজু করা হয়।
এ সময় থানার ওসি মোঃ আজমগীর হোসাইন জানায়,আমরা গোপন সাংবাদের ভিত্তিতে এদেরকে আদর করতে সক্ষম হয়েছি। আমাদের এসপি মহোদয়ের নির্দেশে এই লঞ্চ ঘাট দিয়ে কোন ধরনের মাদক পরিবহন করতে দেয়া হবে না। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply