1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় ইউপি ভবনে আগুন

মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, ঢাকা, সাভার উপজেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ধামসোনা ইউনিয়ন পরিষদের ভবনে আগুন লাগার খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আধা ঘণ্টার কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে সেখানে থাকা জেনারেটর, হুইলচেয়ার, মশানিধন কেমিক্যাল, ফগার মেশিন ও কাগজপত্র সহ বেশ কিছু মালামাল পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost