1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
স্বর্ণের দামে বড় পরিবর্তন, ভরিতে কমল কত টাকা? - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

স্বর্ণের দামে বড় পরিবর্তন, ভরিতে কমল কত টাকা?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পঠিত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পর নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস।

শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভ্যাটসহ এখন প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না বলেও জানিয়েছে বাজুস।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫১ দফা দাম বাড়ানো হয়েছে, ৫১ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অর্থাৎ, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বর্ণের বাজারেও দামের ওঠানামা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost