দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতালির রাজধানী রোমে আবারও গান পরিবেশন করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী ও নগরবাউল জেমস। বহুল প্রতীক্ষিত এই কনসার্টকে সামনে রেখে সাংবাদিক, স্পনসর এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গেট টুগেদার ও প্রেস কনফারেন্স’। বৃহস্পতিবার বিকেলে রোমের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেমস। দীর্ঘ এক যুগ পর রোমে আবারও গান পরিবেশন করতে যাওয়ায় নিজের আনন্দ ও উচ্ছ্বাসের কথা জানান জনপ্রিয় এই শিল্পী। কনসার্টের প্রস্তুতি ও আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জেমস সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের উদ্যোগ নেওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নগরবাউল জেমস। একই সঙ্গে বাংলা সংস্কৃতি ও সংগীতকে নতুন প্রজন্মের শিল্পীরা আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার কথাও তুলে ধরে জেমস বলেন, প্রবাসীদের ভালোবাসা সবসময়ই শিল্পীদের অনুপ্রেরণা দেয়।
এদিকে দীর্ঘ এক যুগ পর রোমের মঞ্চে নগরবাউল জেমসের প্রত্যাবর্তনকে ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রোমের সংগীতপ্রেমীরা। সব মিলিয়ে জেমসের এই প্রত্যাবর্তন শুধু একটি কনসার্ট নয়, বরং দীর্ঘ এক যুগ পর প্রবাসীদের জন্য প্রিয় শিল্পীর সঙ্গে নতুন করে স্মৃতি তৈরির এক বিশেষ মুহূর্ত হয়ে উঠতে যাচ্ছে।
১৬ই আগস্ট রোববার Deshi Event Abgen আয়োজিত Nagarbaul James এর লাইভ কনসার্ট অনুষ্ঠানের এখনও যারা টিকেট কাটেননি যোগাযোগ করতে পারে 📞 +39 329 4767272 Hossain Ahmed Moaz
অনুষ্ঠানের স্থান:
Metro Piramide, Testaccio Estate
Largo Dino Frisullo, 00153 Roma RM, Italy
সময়: বিকাল: ৫ ঘটিকা।
Leave a Reply