1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
উত্তরা উত্তর খান মাজার রোডে উচ্ছেদ অভিযান, ৮ বাড়ির ৪৪টি বিদ্যুৎ মিটার বিচ্ছিন্ন করলো ডেসকো - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

উত্তরা উত্তর খান মাজার রোডে উচ্ছেদ অভিযান, ৮ বাড়ির ৪৪টি বিদ্যুৎ মিটার বিচ্ছিন্ন করলো ডেসকো

মোঃ উজ্জ্বল হোসেন শান্ত 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত

রাজধানীর উত্তরা উত্তর খান মাজার রোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৮টি বাড়ি উচ্ছেদ করা হয়।

আজ সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে ডেসকো কর্তৃপক্ষ। ডেসকোর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ৮টি বাড়ির মোট ৪৪টি অবৈধ বিদ্যুৎ সংযোগের মিটার বিচ্ছিন্ন করে নেয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণ ও বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল। উচ্ছেদ অভিযানের কারণে এলাকায় কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ স্থাপনার কারণে যানজট ও নানা ভোগান্তি হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost