শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফসান রাব্বির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সখিপুর থানা পুলিশের সহযোগিতা ছিল। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ১ হাজার ফুট পাইপ ভেঙে ব্যবহার অনুপযোগী করে দেওয়া হয়।
অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এ সময় সখিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
Leave a Reply