1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
জমি লিজ নিয়ে বিরোধ, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

জমি লিজ নিয়ে বিরোধ, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পঠিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের রাজাপুর সরকার কান্দী গ্রামের নুরুদ্দীন সরকার পরিবারের প্রায় ৭০ বছর ধরে ভোগদখলে থাকা সম্পত্তি অবৈধভাবে লিজ দেখিয়ে দখলের চেষ্টা এবং হামলা-হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নড়িয়া থানা, জেলা প্রশাসক ও আদালতে পৃথক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগকারী পরশ আলী সরকার জানান, তাদের পরিবার দীর্ঘ প্রায় সাত দশক ধরে সংশ্লিষ্ট জমিতে বসবাস ও ভোগদখল করে আসছে। সম্প্রতি প্রতিপক্ষ মিথ্যা তথ্যের ভিত্তিতে জমিটি লিজ নিয়েছে দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, গত ৩ আগস্ট জমি পরিদর্শনের সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হামলায় পরিবারের অন্য সদস্যরাও আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে জমি দখলের চেষ্টা করছে। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। এ বিষয়ে নড়িয়া থানায় একটি অভিযোগ এবং জেলা প্রশাসকের কাছেও আবেদন করা হয়েছে। পাশাপাশি আদালতেও জমির মালিকানা ও দখলসংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

অন্যদিকে, সংশ্লিষ্ট নথিতে প্রতিপক্ষের দাবি, তারা বৈধ প্রক্রিয়ায় জমি লিজ নিয়েছেন এবং অভিযোগকারীদের দাবির সঙ্গে তারা একমত নন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে তারা উল্লেখ করেছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। তারা শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, “জমি-সংক্রান্ত অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো পক্ষ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, জমিটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকায় উভয় পক্ষই নিজেদের দাবির পক্ষে বিভিন্ন নথি উপস্থাপন করেছেন। মামলার চূড়ান্ত নিষ্পত্তির পরই জমির মালিকানা ও দখল বিষয়ে আইনগত অবস্থান স্পষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost