1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শাহতলী জিলানী চিশতী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মোঃ শরীফ হোসাইন, চাঁদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উবি, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র যৌথ আয়োজনে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷

সভায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি জনাব সোহেল রুশদী ভাই।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: কামরুল হাসান, জিলানী চিশতী উবির প্রধান শিক্ষক জনাব মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো: দিদার হোসেন মিজি সহ শিক্ষকবৃন্দগণ।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost