1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, এমআইএসটি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবটিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি—এমআইএসটির শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজয়ী দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় তাদের পাশে থাকবে।’

প্রধানমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি ঘুরে দেখেন এবং এর প্রযুক্তিগত সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। রোবটটির আরও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারি সহযোগিতা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী তরুণদের জন্য সরকারের স্টার্টআপ কর্মসূচির আওতায় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

অর্থনীতির বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকস খাতকে শক্তিশালী করে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে অবদান রাখার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, কানাডায় অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost