জামালপুরের মেলান্দহ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি কৌশলে ভুক্তভোগীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে আটক করে।
মেলান্দহ থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে আদালতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply