চাঁদপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ৫ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন তালুকদার।
নতুন দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে চাঁদপুর-হাইমচরের মাটি ও মানুষের নেতা, চাঁদপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাকির হোসেন তালুকদার।
তিনি বলেন, দলের প্রতি আস্থা ও ভালোবাসা নিয়ে নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন।
নতুন দায়িত্ব পালনে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মো. জাকির হোসেন তালুকদার।
Leave a Reply