1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত
স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

আন্তর্জাতিক স্কাউটিং অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শরীয়তপুরের জাজিরা উপজেলার তিন স্কাউট সদস্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন। তারা তৃতীয় মুসলিম স্কাউট ফেলোশিপ আন্তর্জাতিক জাম্বুরিতে অংশ নেবেন। জাজিরা উপজেলার সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের ইউনিট লিডার শহীদুল ইসলাম এবং স্কাউট সদস্য তাহসিন আহমেদ লুবান ও সামিয়া খান এ আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ স্কাউটসের একটি কন্টিনজেন্ট বুধবার সকাল ৬টায় যুক্তরাজ্যের উদ্দমী ২৩ থেকে ২৬ জুলাই লন্ডনের ঐতিহাসিক গিলওয়েল পার্কে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক জাম্বুরি। এতে বিশ্বের ২২টিরও বেশি দেশের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ দলের হেড অব কন্টিনজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তার নেতৃত্বে ১২ জন অ্যাডাল্ট লিডার ও ১৯ জন স্কাউট সদস্য এ আয়োজনে অংশ নিচ্ছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, চারদিনব্যাপী এই জাম্বুরিতে অংশগ্রহণকারীরা ক্যাম্পিং, স্কাউটিং কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ পাবেন। স্কাউটিংয়ের ঐতিহাসিক স্থান গিলওয়েল পার্কে অনুষ্ঠিত এ আয়োজন বিশ্বজুড়ে স্কাউটদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুসলিম স্কাউট ফেলোশিপ ২০০৫ সাল থেকে যুক্তরাজ্যে নিয়মিত গ্রীষ্মকালীন ক্যাম্পের আয়োজন করে আসছে। প্রতি বছর উত্তর ও দক্ষিণ অঞ্চলে অনুষ্ঠিত এসব ক্যাম্পে প্রায় তিন হাজার তরুণ অংশগ্রহণের সুযোগ পান। বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, খেলাধুলা ও বহিরাঙ্গণ কার্যক্রমের মাধ্যমে তরুণদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ইউনিট লিডার শহীদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক এমন একটি ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি গর্বিত। এই সফর আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করবে। জাজিরা উপজেলা স্কাউটসের সম্পাদক মতিউর ইসলাম সেলিম বলেন, বাংলাদেশ স্কাউটস আমাদের উপজেলার সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ। আশা করি তারা নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনবে।

শরীয়তপুর জেলা স্কাউটসের কমিশনার সঞ্জীব চন্দ্র কর্মকার বলেন, এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা তাদের স্কাউটিং কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে স্কাউটিংয়ে উদ্বুদ্ধ করবে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বলেন, জাজিরার তিনজন স্কাউট সদস্য আন্তর্জাতিক এ প্রোগ্রামে অংশ নিচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে স্কাউটিংয়ের উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost