চাঁদপুরের কচুয়ায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবি। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
মতবিনিময় সভায় কচুয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শিক্ষকদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন শিক্ষামন্ত্রী এবং সেগুলোর যৌক্তিক সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠিতে উপস্থিত শিক্ষকরা শিক্ষা উন্নয়নে সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের দাবি জানান।
Leave a Reply