1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসকের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠক

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত
জেলা প্রশাসকের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠক

জুলাই গণ-আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সঙ্গে বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা। বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জুলাইয়ের ঘটনা প্রবাহকে কেন্দ্র করে কুইজ ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন ছাত্রনেতারা। ইতিহাস যেন কোনোভাবেই বিকৃত না হয়, বরং প্রকৃত সত্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছায়, সে বিষয়ে তারা বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন, 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক ও আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস তার বক্তব্যে তুলে ধরেন, শুরুর দিকে যখন অনেকেই নেতৃত্ব দিতে ভয় পাচ্ছিলেন, তখন তারা সমন্বয়ক কমিটি গঠন করে আন্দোলনকে এগিয়ে নিয়েছিলেন। বর্তমানে সেই ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে দাবি করে তিনি প্রকৃত ঘটনা সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা জানান। ইতিহাস যেন বিকৃত না হয়ে সঠিক অবস্থায় জামালপুরের মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়টি জেলা প্রশাসকের নজরে এনেছেন বলে উল্লেখ করেন সাবেক সমন্বয়ক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

আন্দোলনে নির্যাতিত নেতা ফিরোজ রহমান হীরা নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মন্তব্য করেন, ১৭ জুলাই রাতে তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘ কারাভোগের পর মুক্তি পান। আন্দোলনের প্রকৃত ইতিহাস সংরক্ষণে তারা কয়েকটি কর্মসূচির প্রস্তাব দিয়েছেন এবং জেলা প্রশাসক এতে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান।

আরও পড়ুন, 

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী জানিয়েছেন, ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা সঠিকভাবে তুলে ধরার যেকোনো ইতিবাচক উদ্যোগে জেলা প্রশাসন সহযোগিতা করবে। বিধিবিধান মেনে প্রস্তাবিত কর্মসূচিগুলোতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ইতিহাস সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি সানাউল্লাহ এবং সমন্বয়ক বিবেকসহ আন্দোলনের বেশ কয়েকজন নেতা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost