1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

কালিয়াকৈর পৌরসভার ময়লার ভাগাড়ে ছড়াচ্ছে রোগব্যাধি

জুয়েল হোসেন, গাজীপুর স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত
কালিয়াকৈর পৌরসভার ময়লার ভাগাড়ে ছড়াচ্ছে রোগব্যাধি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ-বটতলা মন্দির এলাকায় দীর্ঘদিন ধরে খোলা স্থানে ময়লা-আবর্জনা ফেলার কারণে তা এখন বিশাল ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধ ও পরিবেশ দূষণের প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী জানান, খোলা আকাশের নিচে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পুরো এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বৃষ্টির সময় ময়লা থেকে দুর্গন্ধযুক্ত পানি আশপাশে ছড়িয়ে পড়ে। এতে রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। মশা-মাছির উপদ্রবও বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা নাজিম, বাবুল হাওলাদার ও রোকন জানান, দুর্গন্ধের কারণে খাবার খেতে সমস্যা হচ্ছে, ভাড়াটিয়ারা বাসা ছেড়ে চলে যাচ্ছেন এবং শিশুদের নিয়মিত পড়াশোনাও ব্যাহত হচ্ছে। তাদের অভিযোগ, বর্জ্যের কারণে এলাকায় শ্বাসকষ্ট, অ্যালার্জি, ডায়রিয়া ও চর্মরোগসহ নানা রোগব্যাধি বাড়ছে।

বিক্ষোভকারীরা দ্রুত ওই স্থান থেকে ময়লা অপসারণ এবং স্থায়ীভাবে সেখানে বর্জ্য ফেলা বন্ধের দাবি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “অতি দ্রুত সময়ের মধ্যে ময়লার ভাগাড় অপসারণ করা হবে।”

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost