1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

কালিগঞ্জে , ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

আজহারুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পঠিত
ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

সাতক্ষীরা কালিগঞ্জ প্রাননাশের হুমকি ও হামলা, চাঁদাবাজি, ও স্বর্ণালঙ্কার লুট, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক মানহানিকর পোস্ট প্রকাশের অভিযোগে বিজ্ঞ সাতক্ষীরা আমলী আদালত-২, কালিগঞ্জে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কালিগঞ্জ উপজেলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এবং উপজেলার দুদলী গ্রামের বাসিন্দা সৈয়দ হেমায়ত আলী (৪৪)। তিনি সৈয়দ রমজান আলীর ছেলে।

মামলায় কালিগঞ্জ উপজেলার রতনপুর শিবপুর এলাকার আব্দুল গনির মেয়ে শারাবান তাহুরা, খুলনা সদর থানার ৭৬ স্যার ইকবাল রোড এলাকার ফয়জুল ইসলাম মোস্তফা কামালের ছেলে সাইদ আহমেদ তারিক, কালিগঞ্জ উপজেলার দেয়া গ্রামের কালিদাস ঘোষের ছেলে সংকর ঘোষ ও সন্দীপ ঘোষ এবং দুদলী গ্রামের মৃত আজিজুল শেখ এর মেয়ে তানিয়া সুলতানা ইতি সহ আরও ১০/১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন, 

আদালতে দাখিলকৃত মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ২৪ এপ্রিল ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে দুদলী ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় বাদীর গতিরোধ করে একটি সাদা মাইক্রোবাসে আসা কয়েকজন সশস্ত্র ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলাকারীরা কাঠের লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। এ সময় তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ত্রাস সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় বাদীর কাছ থেকে নগদ ৩ লাখ টাকা এবং প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা, ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে ভবিষ্যতে হত্যার হুমকি দিয়ে ঘটনা স্থান থেকে দ্রুত চলে যায়।

ভুক্তভোগী মামলার বাদীর অভিযোগ, ঘটনার পর তিনি কালিগঞ্জ থানায় এজাহার দাখিল করেন। তবে মামলা রেকর্ড না হওয়ায় শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন। এছাড়া মামলায় উল্লেখ করা হয়েছে, ২৬ এপ্রিল ২০২৬ সকালে বাজারগ্রাম সংলগ্ন ডাকবাংলার মোড়ে দ্বিতীয় একটি ঘটনার সূত্রপাত হয়। সেখানে আসামিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আপত্তিকর, মানহানিকর ও বর্তমান সরকারবিরোধী উসকানিমূলক পোস্ট প্রকাশ, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন, 

অভিযোগে আরও বলা হয়েছে, বাদীর এক আত্মীয়ের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়। এর আগে গত ২০ জুন- ২০২৬ তারিখে দুদলী ইউনিয়ন বিএনপির কার্যালয় অগ্নিসংযোগ ও পরিত্যক্ত অবস্থায় ককটেল রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় গত (১২জুন-২০২৬) ইং-তারিখে সাতক্ষীরা বিজ্ঞ আমলী ২নং কালিগঞ্জ আদালতে বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৩৮৫, ৫০০, ৫০৬(২) ও ৩৪ ধারায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আদালতের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost