হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তেলিয়াপাড়া রেল ক্রসিংয়ের সামনে থেকে মোহাম্মদ আলী (আনুমানিক ৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার বাসিন্দা।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply