ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড ফেঞ্চুগঞ্জ ও রাজনগর উপজেলার উদ্যোগে বোর্ডের অন্তর্ভুক্ত মাদরাসাসমূহের শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফযুল কুরআন মাদরাসায় এ শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান ও দোয়া পরিচালনা করেন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা হাফিয ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করেন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ.) মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা নজমুল হুদা খান, বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিয মাওলানা আব্দুল মুক্তাদির ও হাফিয মাওলানা ইউসুফ মো. শাহান।
রাজনগর উপজেলা সভাপতি হাফিয শাহ নেওয়াজ এর সভাপতিত্বে ফেঞ্চুগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফিয মাওলানা আবু সাঈদ মো. সেলিম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন রাজনগর উপজেলা সেক্রেটারি হাফিয মাওলানা জাকির হুসাইন।অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন লতিফিয়া কারী সোসাইটি ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সেক্রেটারি মাওলানা কাজী মো. আব্দুল জলিল, তুলাপুর হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয ছায়ফুল আলম।
সভায় বক্তারা হিফযুল কুরআন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং বোর্ডের অধীনস্থ মাদরাসাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply