1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবতায় বিজিবি! দেওয়ানগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত
সীমান্ত রক্ষার পাশাপাশি মানবতায় বিজিবি

পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর তীব্র ভাঙনের শিকার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর এলাকার অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ৩৫ বিজিবি।

আজ দুপুরে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান স্বশরীরে উপস্থিত হয়ে ভাঙনকবলিত ৩০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মুড়িসহ জরুরি ও শুকনো খাবার বিতরণ করেন।

অধিনায়ক জানান, দেশের যেকোনো দুর্যোগে বিজিবি সব সময় সবার আগে জনগণের পাশে থাকবে। বিপদের দিনে বিজিবির এই দ্রুত সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন নদীভাঙনের শিকার মানুষগুলো।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost