মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবানের যৌথ আয়োজনে এই র্যালিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বান্দরবান জেলার আনসার ও ভিডিপি সদস্যগণ।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে ‘মাদককে না বলুন’, ‘নেশা নয়, জীবনকে ভালোবাসুন’ লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন আনসার ও ভিডিপির শতাধিক নারী-পুরুষ সদস্য।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার-ভিডিপির মতো স্বেচ্ছাসেবী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে গ্রাম-পাড়া-মহল্লা পর্যায়ে এ ধরনের প্রচারণা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও র্যালিতে উপস্থিত ছিলেন
Leave a Reply