1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নুর ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশের অভিযানে ৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ভূল্লী থানার একটি দল অভিযান চালিয়ে উপজেলার বগুলাডাঙ্গী এলাকার একটি বসতবাড়িতে মাদক কেনাবেচার সময় তিনজনকে হাতেনাতে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাজু ইসলাম (৩১), পিতা: হাসান আলী, বগুলাডাঙ্গী (পাবনা পাড়া); শ্রী হরিদাস বর্মন (৩০), পিতা: উজানু বর্মন, বগুলাডাঙ্গী (গোয়ালপাড়া); এবং শ্রী স্বপন অধিকারী (৩২), পিতা: ভাদু অধিকারী, বগুলাডাঙ্গী। তারা সবাই ভূল্লী থানার বাসিন্দা।

পুলিশের উপস্থিতিতে সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে রাজু ইসলামের কাছ থেকে ৩ পিস, হরিদাস বর্মনের কাছ থেকে ২ পিস এবং স্বপন অধিকারীর কাছ থেকে ২ পিসসহ মোট ৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কেনাবেচার সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost