1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সাংবাদিক চন্দনের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভেড়ামারা প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক মাহমুদুল হাসান চন্দনের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় দুর্নীতি ও সামাজিক অসংগতির বিরুদ্ধে রিপোর্ট করায় তার উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সেই সাথে ঘটনার সাথে সম্পৃক্ত দোষী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সাংবাদিকের উপর হামলার মামলার আসামি গ্রেফতার ও সুবিচার না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে মর্মে সাংবাদিকরা সিদ্ধান্ত গ্রহণ করেন।
উক্ত সাংবাদিক সম্মেলনে দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক রেজাউল করিম, দৈনিক সকালের সময় প্রতিনিধি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, নয়া দিগন্ত এর প্রতিনিধি মাসুদ করিম, সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, কালবেলা প্রতিনিধি বুলবুল, আজকের সূত্রপাতের স্টাফ রিপোর্টার ফিরোজ মাহমুদ, দিনকাল প্রতিনিধি হেলাল মজুমদার, দৈনিক জনবানী পত্রিকার প্রতিনিধি ওয়ালিউল ইসলাম ওলি, চ্যানেল এস উপজেলা করেসপন্ডেন্ট মনোয়ার হোসেন মারুফ, দৈনিক লালন কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোহন আলী, দৈনিক সংবাদ এর প্রতিনিধি প্রদীপ সরকার, দৈনিক মাটির পৃথিবী প্রতিনিধি মাসুদ রানা, কৃষি কন্ঠের প্রতিনিধি মনজুর রাসেল ডলার, এবিসি ন্যাশনাল নিউজ প্রতিনিধি নজিবুল হক সুমন, দৈনিক সত্য প্রকাশ বাবুল আক্তার, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নোমান জহির রাজা, দৈনিক মানবাধিকার প্রতিদিন ভেড়ামারা প্রতিনিধি উজ্জ্বল হোসেন, দৈনিক বাংলার সংবাদের প্রতিনিধি রাজু আহমেদ, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ প্রতিনিধি এস এম রওনক, সাপ্তাহিক সীমান্ত তথা পত্রিকার প্রতিনিধি রোহান ইসলাম, তদন্ত রিপোর্টের প্রতিনিধি আবু হাসান, দৈনিক অভয়নগর পত্রিকার সাংবাদিক ফয়সাল ইসলাম রানা, দৈনিক বাংলাদেশের আলো এর প্রতিনিধি ওমর ফারুক, দিনের সমাচার প্রতিনিধি শিপন আলী, বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর খাঁন , দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস , দৈনিক সোনার বাংলাদেশ পএিকা-স্টাফ রিপোর্টার তূর্য হোসেন , দৈনিক ক্রাইম তালাশ ভেড়ামারা প্রতিনিধি মোঃশাকিল হোসেন জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন -কুষ্টিয়া জেলা স্টাফ: রিপোর্টার মোঃসাহেদ সোহান দৈনিক কালের কন্ঠস্বর ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মোঃ আছিব আলী , সাপ্তাহিক আজকের জনকথা ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মোঃ নয়ন আলী , দৈনিক সোনার বাংলাদেশ পএিকা -ভেড়ামারা প্রতিনিধি মোঃ আব্দুল করিম বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost