1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার তুলসিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার তুলসিপুর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
এএসআই দেলোয়ার হোসেন জানান, মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনেকদিন ধরে মিজানুর রহমানের ওপর নজরদারি চালানো হচ্ছিল। সর্বশেষ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবার চালানসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost