1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ভেড়ামারা প্রেস ক্লাব সচলে উদ্যোগ, তালা খুললেন সোহাগ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

 কুষ্টিয়ার ভেড়ামারা প্রেস ক্লাবের কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রেস ক্লাবের তালা খুলে সাংবাদিকদের জন্য বসার ও পেশাগত কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

প্রেস ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হয়ে এসএস আল হোসাইন সোহাগ বলেন, ভেড়ামারা প্রেস ক্লাব সাংবাদিকদের নিজস্ব প্রতিষ্ঠান। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়, বরং সকল সাংবাদিকের মিলনকেন্দ্র। তাই সকল সাংবাদিককে প্রেস ক্লাবে এসে পেশাগত দায়িত্ব পালন এবং পারস্পরিক মতবিনিময়ের আহ্বান জানান তিনি।

সোহাগ আরও বলেন, প্রেস ক্লাবকে ঘিরে যদি কোনো মতপার্থক্য বা বিরোধ থেকে থাকে, তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সাংবাদিকরা পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনা করবেন।

স্থানীয় সাংবাদিকরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ড পরিচালনা, সংবাদ আদান-প্রদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়ের অন্যতম কেন্দ্র। ফলে এর কার্যক্রম সচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টরা বলছেন, ভেড়ামারা প্রেস ক্লাবকে ঘিরে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, এই উদ্যোগের মাধ্যমে তা অনেকটাই দূর হবে। একইসঙ্গে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত পরিবেশ বজায় রাখতে এটি সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।

এদিকে প্রেস ক্লাবের স্বাভাবিক কার্যক্রম দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু এবং গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost