1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

মেধাবী জাতি গঠনে শিক্ষাখাতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ঢালী নাসির উদ্দিন

ফিরোজ আলম, শরীয়তপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ঢালী নাসির উদ্দিন।

শুক্রবার সকালে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপনী গ্রামে অবস্থিত বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ঢালী নাসির উদ্দিন।

সভায় তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে শিক্ষকদের বক্তব্য শোনেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা-বন্ধব সরকার। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে চলতি বাজেটে শিক্ষাখাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ঢালী নাসির উদ্দিন আরও বলেন, একটি মেধাবী জাতি গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সরকারের উন্নয়ন উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost