1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

বিজয়নগরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বারোপ

মোহাম্মদ সাদেকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়াউল ইসলাম। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। এ সময় কৃষির আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। কৃষক-কৃষাণীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়াউল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আল হৃদয়, কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি সম্প্রসারণ এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে পার্টনার প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ ধরনের কর্মসূচি কৃষি ও গ্রামীণ উন্নয়নের পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost