1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

খিলক্ষেত খানপাড়া এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

মোঃ উজ্জ্বল হোসেন শান্ত, ঢাকা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

রাজধানীর খিলক্ষেত খানপাড়া এলাকায় রাজউকের নকশা বহির্ভূতভাবে নির্মিত বাড়ির অতিরিক্ত অংশ অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে প্রায় ১০টি বাড়ির নকশাবহির্ভূত ও অতিরিক্ত অংশ রাজউকের বুলডোজার ও শ্রমিক দিয়ে ভেঙে অপসারণ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট বাড়িগুলোর বৈদ্যুতিক মিটারও ডেসকোর মাধ্যমে অপসারণ করা হয়েছে বলে জানা গেছে।

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। এ সময় রাজউক ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, অনুমোদিত নকশা অমান্য করে নির্মিত অতিরিক্ত অংশের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost