1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে নিহত মো. পারভেজ ইসলাম

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ ইসলাম (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পারভেজ ইসলাম আইরমারী নতুনপাড়া গ্রামের মো. জামাত মিয়ার ছেলে। সে এ বছর আইরমারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে পারভেজ আইরমারী গ্রামের একটি মুদির দোকানে বিদ্যুতের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সদ্য এসএসসি পাস করা তরুণের এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost