1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন, ৫৫ মিনিটে নিয়ন্ত্রণ

উজৃজল হোসেন শান্ত, ঢাকা
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

রাজধানীর হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের কেপিআইভুক্ত এলাকায় অবস্থিত অভিজাত সেন্টার পয়েন্ট শপিং মলের একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৫৫ মিনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস আরও জানায়, ছয়তলা ভবনের পঞ্চম তলায় থাকা রেস্টুরেন্টটিতে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থল ফায়ার স্টেশন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে হওয়ায় খবর পাওয়ার ২০ মিনিট পর দুপুর ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর বিমানবন্দর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেন্টার পয়েন্ট শপিং মলে থাকা ব্যবসায়ী, কর্মচারী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একইসাথে ঘটনাস্থল ঘিরে মানুষের ভিড় এবং জরুরি সেবার যানবাহনের চলাচলের কারণে বিমানবন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের গুরুত্বপূর্ণ ও কেপিআইভুক্ত এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নির্বাপণ এবং ঘটনাস্থল পরিদর্শনের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost