1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

মাগুরায় নাইটগার্ড মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ, শোকজের ৭ দিনেও দৃশ্যমান ব্যবস্থা নেই

মোঃ উজ্জ্বল হোসেন, মাগুরা
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের পাটোখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাইটগার্ড মাসুম বিল্লাহর বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রি এবং নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে ও শোকচ সাময়িক বরখাস্ত। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি কথিত এসব কর্মকাণ্ডের কারণে তিনি এলাকাবাসীর হাতে ধরা পড়েন।

বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ সাল দুপুর ২ টার সময়
স্থানীয়দের আরও অভিযোগ, মাসুম এর আগেও এলাকায় একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে পাঠখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু নাসের মজনু বলেন, নাইটগার্ড মাসুমের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সত্যতা পেয়েছি ইতিমধ্যে শোকচ করা হয়েছে এবং তার বিরুদ্ধে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ব্যবস্থা নিবে।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে সাংবাদিকরা অনুসন্ধান করতে গেলে মাছুম বিল্লাহর ভাই জানায় সে বাড়ি নেই এবং তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায় বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, পাঠখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত। নাইটগার্ড মাসুমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো স্বতন্ত্র তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost