০৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২৬ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মমিনের গ্যারেজ সংলগ্ন এলাকায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা বেগম। এতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার।
অভিযানে মেমো সংরক্ষণ না করা, সরকারি হারের চেয়ে বেশি দামে এবং বিনির্দেশ বহির্ভূতভাবে অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রির অপরাধে এক ডিলারকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সার পরিবহনের সময় ধরা পড়ায় এক অবৈধ ব্যবসায়ীকে ৩,০০০ টাকা জরিমানা এবং তার কাছ থেকে ৫,২৫০ টাকা মূল্যের ৫ বস্তা ডিএপি সার জব্দ করে কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply