1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সরকারের ছয় মাসে ১০ ব্যর্থতার অভিযোগ চরমোনাই পীরের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম নিয়ে ১০টি অভিযোগ ও অসন্তোষের কথা তুলে ধরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত।

শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে বিএনপি এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের ছয় মাস পরও এসব প্রতিশ্রুতির বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই।

তিনি অভিযোগ করেন, কর্মসংস্থানের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষ করে গত ছয় মাসে তৈরি পোশাক খাতে প্রায় ২০ হাজার মানুষ বেকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির। তার দাবি, দেশে প্রতিদিন গড়ে ১০টি হত্যাকাণ্ড ঘটছে। অনেক ক্ষেত্রে আসামি গ্রেপ্তার হলেও হত্যাকাণ্ডের বিচার ও রায় কার্যকর হচ্ছে না।

আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধ প্রতিরোধে আরও কার্যকর করার ক্ষেত্রেও সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া অতিরিক্ত লোডশেডিং এবং জ্বালানি সংকটকে সরকারের প্রথম ছয় মাসের বড় ব্যর্থতা হিসেবে তুলে ধরেন চরমোনাই পীর। তার মতে, জ্বালানি সংকট দেশের স্থিতিশীলতাকেও প্রশ্নের মুখে ফেলেছে।

জুলাই সনদের আলোকে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, জাতীয় ঐকমত্যের বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না।

চরমোনাই পীর সরকারকে মানুষের নিরাপত্তা নিশ্চিত, লোডশেডিং কমানো, জ্বালানি সংকট সমাধান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, মানুষের ক্ষোভ সীমা ছাড়িয়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

একই সঙ্গে জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশে স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিত করার আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost