ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলায় বগুলাডাংগী হায়দার মার্কেট এর উত্তর পার্শে। ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, আনুমানিক বিকাল ৪ টায় সময় ঘটনাটি ঘটে , একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply