1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন মুখ, পাঠানো হলো ছয় গাড়ি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও কয়েকজন সদস্য যুক্ত হচ্ছেন। পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন বা রদবদল হতে পারে বলে জানা গেছে।

শুক্রবার রাতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এদিন দুজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিতে পারেন। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথের জন্য তাকে ফোন করা হয়েছে বলে তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বলে দলটির মহাসচিব জানিয়েছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেয় পার্থের নেতৃত্বাধীন দল।

এদিকে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য পরিবহন অধিদপ্তর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন সদস্যরা শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বেড়ে ৫৪ জন হতে পারে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে তারা আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার সদস্য নন।

নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন এলে সরকারের প্রশাসনিক কাঠামোতেও নতুন সমীকরণ তৈরি হতে পারে। এখন সবার নজর বঙ্গভবনের শপথ অনুষ্ঠানের দিকে

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost